মাঠ দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে গতকাল শুক্রবার গমের সিড ভিলেজের শস্য কর্তন, মাঠ দিবস ও আউশ ব্রি-৪৮ বীজ বিতরণ উপলক্ষে চাকলা সরকারি বিদ্যালয় মাঠে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আইএপিপি প্রকল্পের অর্থায়নে সকাল ১০টায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের অতিরিক্ত পরিচালক অতীপ কুমার মণ্ডল, উপপরিচালক জুলফিকার হায়দার, আইএপিপি প্রকল্পের রংপুর অঞ্চলের ব্যবস্থাপক মোহাম্মদ আলী, ওই প্রকল্পের জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম, তারাগঞ্জের কৃষি কর্মকর্তা রেজাউল করিম, আলমপুর ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ও কৃষক হুমায়ন সরকার।