প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে রাজস্ব প্রকল্পের অর্থায়নে রবি মৌসুমে বারী সরিষা-১৪ প্রদর্শনীর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। মাচ্চর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আক্কাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুর রাজ্জাক মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল বাসার মিয়া, সদরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুর রউফ, উপসহকারী কৃষি কর্মকর্তা ডলি রানী সাহা, কৃষাণী রোকেয়া বেগম প্রমুখ।