মাঠ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জয়েনপুর গ্রামে গতকাল সোমবার রিপার নামক যন্ত্রের প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মন্ডলের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক সাহারিয়া খান, সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস, উন্নয়নকর্মী খন্দকার জিল্লুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রব, কৃষক আজিজার রহমান প্রমুখ। পরে রিপার যন্ত্রের সাহায্যে গ্রামের কৃষক আজিজার রহমানের এক বিঘা জমির ধান কাটার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের সাংসদ ইউনুস আলী সরকার।