মাঠ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শস্যভান্ডার হিসেবে পরিচিত চলনবিলের সিংড়ায় বারি গম-২৬ ও বোরো বি-ধান-২৯ জাতের ফসলের প্রদর্শনী ও মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিংড়া কার্যালয়ের আয়োজনে উপজেলার আগপাড়া শেরকোল এলাকায় কৃষকের মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের নাটোর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হুদা, অতিরিক্ত উপপরিচালক এস এম শহীদ নুর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রমুখ।