প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জের বাছুরবান্ধা গ্রামে গতকাল শনিবার পানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তারের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ওই মাঠ দিবসে এলাকার দুই শতাধিক কৃষক অংশ নেন। বক্তব্য দেন পানিসাশ্রয়ী আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ ও বিস্তার এবং ব্যবস্থাপনার মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক আবদুল্লাহ আল মামুন, বগুড়ার পল্লি উন্নয়ন একাডেমির উপপরিচালক খালিদ আওরঙ্গজেব, তারাগঞ্জের কৃষি বিভাগের উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, বাছুরবান্ধা গ্রামের কৃষক গিরিশ চন্দ্র রায় প্রমুখ।