মাঠ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বোরো ধানের পাশাপাশি উচ্চফলনশীল জাতের চিনাবাদাম চাষে কৃষকদের উৎসাহিত করতে গতকাল শনিবার কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার কয়েকটি গ্রামের কৃষকেরা অংশ নেন। বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট ও সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে জগাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় এই অনুষ্ঠান হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মীর বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহ কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মঙ্গল চন্দ্র চন্দ।