মাঠ দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জৈবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন বর্ধিতকরণ মান নিরূপণ ও প্রযুক্তি বিস্তার নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের আয়োজনে সদর উপজেলার মুন্সিরহাটের একটি কমিউনিটি সেন্টারে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএডিসির প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম। বিএডিসির বীজ বিপণন উপপরিচালক এ কে এম ইউসুফ হারুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসির যুগ্ম পরিচালক (বীজ বিপণন) মো. ওবায়দুল ইসলাম, উপপরিচালক (মান নিয়ন্ত্রণ) খায়রুল হাসান, উপপরিচালক (আলুবীজ) সৈয়দ কামরুল হকসহ বিএডিসির স্থানীয় পরিবেশক ও কৃষকেরা।