মাঠ দিবস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশায় আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শন ও প্লটের ফলাফলের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ নওগাঁ অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক। বিএমডিএর প্রকল্প পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা আমন ধানের বীজ উৎপাদন কৌশল সম্পর্কে আলোচনা করেন।