প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসংখ্যা বাড়ার সঙ্গে কমছে কৃষিজমি। অধিক ফলনের জন্য প্রয়োজন কৃষিজমিতে উন্নত প্রযুক্তির ব্যবহার। এতে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি বোয়ালিয়ার কুল এলাকায় গতকাল সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শামীম হোসেন। সভাপতিত্ব করেন নাজির হোসেন। উপসহকারী কৃষি কর্মকর্তা তেজয় মোহন নাথের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এইচ এম জসিম উদ্দিন, শোভন চন্দ্র নাথ, আবুল কালাম, রুপনা চক্রবর্তী, শাহ আলম প্রমুখ।
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি