প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে ২০১৬-১৭ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে সরিষা ফলনের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে উপজেলার কামারপুকুরের দলুয়া মুন্সিপাড়া গ্রামের কৃষক রাশেদুন্নবী বাবুর সরিষাখেতে প্রদর্শনী ও এলাহী হোসেনের উঠানে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ জি এম ইদ্রিস আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোমায়রা মণ্ডল। এতে পাঁচ শতাধিক কৃষক অংশ নেন। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি