মাঠ দিবস অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে গতকাল বুধবার বারী-১৪ সরিষার খেত প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়ডাঙ্গা মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বেলাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা নুরুল ইসলাম, আত্রাই প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা আজাদ রহমান প্রমুখ।