মাঠ দিবস কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস ও ‘কৃষক সংগঠনের বাজার সংযোগ’ বিষয়ক উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা কৃষক প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত এ দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর আলী শেখ। উপজেলা কৃষি কর্মকর্তা মনজু আলম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও শামীম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল হাই, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।