মাঠ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুরের বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বরপাড়ায় গতকাল বৃহস্পতিবার কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসার (সিরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ ফর সাউথ এশিয়া) আয়োজনে ও ইউএসএআইডির অর্থায়নে এ মাঠ দিবস পালিত হয়। কৃষকদের নিয়ে মাঠ দিবসে আলোচনা সভায় বড় হযরতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিসা বাংলাদেশের চিফ অব পার্টি টিমোথি রাসেল। আলোচনা করেন কৃষিবিদ আনোয়ারুল হক, নাহিদুজ্জামান, হযরত আলী, রফিকুল ইসলাম, মোকাররম হোসেন, প্রদীপ কুমার মণ্ডল প্রমুখ।