মাঠ দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে জিংকসমৃদ্ধ ধান কাটা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মাঠ দিবস পালিত হয়। পৌরসভার নগর রায়ের পাড়ায় জিংকসমৃদ্ধ ব্রি-৬৪ জাতের কয়েকটি প্রদর্শনী প্লটের ধান কাটা ও মাড়াই শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ‘আমরা কাজ করি’ (একেকে) ও হার্ভেস্ট প্লাস যৌথভাবে এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বিরি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিরির ফরিদপুর অঞ্চলের প্রধান আমির হোসেন। একেকের ফরিদপুরের কর্মসূচি সমন্বয়ক এস এম কুদ্দুস মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল, হার্ভেস্ট প্লাসের কৃষি গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা হাফিজুল হাসান প্রমুখ।