প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মাগুরাপাড়ায় চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাটবীজসহ অন্যান্য বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় দিবসটি পালিত হয়। শাহাগোলা ইউপির চেয়ারম্যান এস এম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম কাউছার। আরও ছিলেন ইসমাইল হোসেন, শফি উদ্দিন আহম্মেদ প্রমুখ।