প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা দাবি করেছেন, কিছু জায়গায় সহিংসতার ঘটনা ঘটলেও মাঠ প্রশাসনে আতঙ্ক নেই। কর্মকর্তারা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন, মাঠ প্রশাসনে আতঙ্ক নেই। তবে যেসব জায়গায় সমস্যা হচ্ছে, সেসব জায়গা থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক চিঠি পাঠাচ্ছেন। জেলা প্রশাসকের ওই চিঠি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।