মাঠ সংস্কারের নামে ২৫টি গাছ হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলার মাঠ সংস্কারের নামে নাটোরের বনপাড়া ডিগ্রি কলেজে গত ৮ এপ্রিল বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ কাটা হয়েছে। এলাকাবাসী জানায়, ২০০২ সালে কলেজের ক্যাম্পাসে ১২টি লিচু, দুটি পেয়ারা, পাঁচটি নিমসহ অন্যান্য ফলজ ও বনজ গাছ লাগানো হয়েছিল। নিয়মিত পরিচর্যার কারণে এসব গাছ ডালপালা ছড়িয়ে সবুজ বেষ্টনী তৈরিসহ ফল দিতে শুরু করেছিল।কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও অধ্যক্ষ একরামুল আলম জানান, কলেজের ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের খেলার মাঠ সম্প্রসারণের জন্য রেজুলেশন করে সর্বসম্মতিক্রমে গাছগুলো কাটা হয়েছে।