মাঠকর্মী সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার-ভিডিপি ব্যাংকের বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) মাঠকর্মী সম্মেলন গতকাল শনিবার ফেনী সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন। নোয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ইসমাইল, শাহীন আক্তার, নোয়াখালী জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, ফেনীর কমান্ড্যান্ট ফাতেমা-তুজ জোহরা। কর্মশালায় ঋণ বিতরণ ও আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ এবং শেয়ার বিক্রির ওপর জোর দেওয়া হয়। এ ছাড়া ঋণ বিতরণে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখার পরামর্শ দেওয়া হয়।
ফেনী অফিস