মাঠে জল চোখে জল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবস পালন, বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ, মাঠ তৈরি ও পুরস্কার ক্রয়সহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু সকালে ছাত্রছাত্রীরা এসে মাঠে হাঁটুজল দেখতে পায়। মনঃকষ্টে তাদের চোখ ভিজে যায়। অনুষ্ঠান না করেই বাড়ি ফিরে যেতে হয় তাদের।
স্থানীয় সাইফুল নামের একজন সার পরিবেশক পানি নিষ্কাশনের জয়গায় মাটি কেটে ভরাট করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে গতকাল বুধবার ফুলপুর উপজেলার বালিয়া উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা জানিয়েছেন। প্রাথমিক ও উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় এক হাজার ৫০০।
শিক্ষার্থী জহিরুল হক বলে, ‘স্বাধীনতা দিবস উদ্যাপন ও খেলাধুলার জন্য সকালে স্কুলে এসে মাঠে পানি দেখতে পাই। দেখেই মন খারাপ হয় যায়।’
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি রঞ্জিত কুমার মিত্র জানান, পানি নিষ্কাশনের জায়গা বন্ধ না করার জন্য বললেও সাইফুল মানেননি। তবে সাইফুল বলেন, ‘আমার জায়গায় আমি মাটি কেটে ভরাট করেছি, এতে দোষের কিছু নেই। বিদ্যালয়ের পানি কোন দিক দিয়ে যাবে, তা আমার দেখার বিষয় নয়।’