মাঠে দর্শকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল খেলা দেখতে গিয়ে মাঠে প্রচণ্ড গরমের কারণে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুলাল হোসেন মল্লিক (৫৩) নামের এক দর্শক মারা গেছেন। গত শুক্রবার বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের পাশে সান্দিড়া ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্র জানায়, মাঠে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা চলছিল। এ সময় দুলাল হোসেন গরমে অসুস্থ হয়ে মারা যান। তিনি সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের বাসিন্দা ছিলেন।