মাঠে নেমেছে বিজিবি ও কোস্টগার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল। গতকাল বিকেলে সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল। গতকাল বিকেলে সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন সামনে রেখে গতকাল শনিবার থেকে বিজিবি ও কোস্টগার্ড মাঠে নামানো হয়েছে।
২২ মার্চ এই চারটি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, বিজিবির কয়েকটি গাড়ি টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, শনিবার বিকেল থেকে টেকনাফ সদর, সাবরাং ও বাহারছড়া ইউনিয়নে চার প্লাটুন বিজিবি ও সেন্ট মার্টিনে এক প্লাটুন কোস্টগার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টেকনাফের বিভিন্ন এলাকায় চার প্লাটুন বিজিবি টহল শুরু করেছে।