মাঠে মিলল ফুটফুটে শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত পরিচয়ের চার মাস বয়সী এক ফুটফুটে কন্যা শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌর শহরের কাজীপাড়া মহল্লার একটি খোলা মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা সূত্রে জানা গেছে, শিশুটিকে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকায় অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের কাছে হস্তান্তর করেছে। অনেকেই শিশুটিকে লালন-পালনের জন্য নিতে চাচ্ছে। তবে পুলিশ শিশুটিকে মা-বাবা কাছে ফিরিয়ে দিতে চায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে শহরের কাজীপাড়া এলাকার মিয়াপাড়া মহল্লার একটি বাড়ির পাশের খোলা মাঠে এক শিশুকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শিশুটির পরনে গরম পোশাক ছিল।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, শিশুটিকে দেখে মনে হয়েছে, সে কোনো সম্ভ্রান্ত পরিবারের সন্তান।