মাতব্বরের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় এক গ্রাম্য মাতব্বরের বিরুদ্ধে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর গ্রাম্য মাতব্বর এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। ঘটনার চার দিন পর গতকাল বৃহস্পতিবার ছাত্রীর মা বাদী হয়ে গ্রাম্য মাতব্বর ফজর আলীকে (৬০) আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।