প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইমরান হোসেন (২১) নামের এক যুবককে গতকাল শনিবার এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। থানার ওসি এ কে এম মাহবুবুর আলম জানান, গত শুক্রবার রাতে গুরুই ইউনিয়নের গুরুই-ছাতিরচর রাস্তায় মদ খেয়ে মাতলামি করার সময় নিকলী থানার পুলিশ গুরুই ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের আসকর আলীর ছেলে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে গতকাল সকালে ইউএনও মো. মাহবুব আলমের ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দেন। গতকালই ইমরানকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।