প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে মদ খেয়ে মন্দিরের সামনে মাতলামি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিন মাদক সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনও জিল্লুর রহমান খান এই সাজা দেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভাটারপাড়া গ্রামের মন্দিরের সামনে মদ খেয়ে তাড়াশ সদর গ্রামের উজ্জ্বল কুমার (২৫), গোপাল কুমার (২৫) ও রাহাত উদ্দীন (২৮) মাতলামি শুরু করে। এ সময় জনগণ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।