মাতলামির অভিযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী সদরে গতকাল সোমবার মো. আইয়ুব আলী (৩০) নামের এক ব্যক্তিকে চোলাই মদ খেয়ে মাতলামির অভিযোগে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান। আইয়ুব আলী ওই দিন সন্ধ্যায় মদ্যপ অবস্থায় মাতলামি শুরু করলে লোহাগাড়া থানার পুলিশ তাঁকে আটক করে। আইয়ুবের বাড়ি লোহাগাড়ার সুখছড়ী এলাকায়।