মাতলামির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মদ পান করে মাতলামি করার অভিযোগে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি ও সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার হাতিমারা এলাকা থেকে মোটরসাইকেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় মামলার পর গতকাল শুক্রবার দুপুরে মোস্তফাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ। হাতিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, মদ পান করে রাত একটার দিকে মাতলামি করছিলেন মোস্তফা।