প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাতলামির দায়ে ক্ষীরপোতা গ্রামের মহেন্দ্রনাথ নামের এক ব্যক্তির তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান খানের ভ্রাম্যমাণ আদালত এই সাজা দেন। তাড়াশ থানার ওসি মনজুর রহমান বলেন, মহেন্দ্রনাথ গতকাল ভোরে মাতাল অবস্থায় মানুষজনকে মারধর শুরু করেন। পরে এলাকাবাসী তাঁকে পুলিশে সোপর্দ করেন।