মাতলামির দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া কুমিরাঘোনা এলাকায় গতকাল রোববার মাতলামির দায়ে মো. সেলিম (২৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, সেলিম কুমিরাঘোনা এলাকায় মদ্যপান করে মাতলামি করলে পুলিশ তাঁকে আটক করে। ইউএনও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।