মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে ভারপ্রাপ্ত বিদ্যুৎ সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীর ১২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহমদ কায়কাউস। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন তিনি।
পরে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানির সাইট অফিসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত সচিব। এ সময় তাঁর সামনে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন প্রকল্প পরিচালক আকি নরি মায়েদা। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম, কোল পাওয়ার জেনারেশন কোম্পানির উপবিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলম, সহকারী পুলিশ সুপার কাজি মোহাম্মদ মতিউল ইসলাম, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
জানতে চাইলে পেন্টা ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (স্বাস্থ্য, সুরক্ষা ও পরিবেশ) সৈয়দ আশিকুর রহমান বলেন, প্রকল্পের প্রস্তুতিমূলক কাজের মধ্যে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী মার্চের মধ্যে শেষ করা হবে।