মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে ৩৬ হাজার কোটি টাকায় নির্মিতব্য কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ হাজার শ্রমজীবী মানুষের পুনর্বাসনে আট দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
গতকাল সোমবার দুপুর ১২টায় কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদের পক্ষে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন শিক্ষক মোহাম্মদ উল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রউফ, ইউপি সদস্য রেহেনা আবছার, মিজবাহ নওশাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।