মাতাসাগর দিঘির বন্দোবস্ত এখনো বাতিল হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর ঐতিহ্য সংরক্ষণ ফোরাম অভিযোগ করেছে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা সত্ত্বেও চার মাসেও আলোচিত ঐতিহাসিক ‘মাতাসাগর দিঘি ও সংলগ্ন টিলাজমি’র বন্দোবস্ত বাতিল করা হয়নি।ফোরাম সূত্রে জানা গেছে, মাতাসাগরের অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে গত রোববার ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়েছে। এতে গত ১১ মে ভূমি মন্ত্রণালয়ের মাতাসাগরের বন্দোবস্ত বাতিলের আদেশ বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করা হয়।জেলা প্রশাসক মো. জামাল উদ্দিন আহমেদ গতকাল শুক্রবার বলেন, ‘আত্মপক্ষ সমর্থনের জন্য মাতাসাগরের বর্তমান মালিক হিসেবে দাবিদারদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের জবাব পাওয়ার পর এর ইজারা বাতিলের প্রয়োজনীয় সুপারিশসহ একটি চিঠি গত রোববার আমি ঢাকায় ভূমি মন্ত্রণালয়ে জমা দিয়েছি।’ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. সাইফুদ্দিন আখতার বলেন, মাতাসাগরের বন্দোবস্ত বাতিলের দাবিতে দিনাজপুরের মানুষ ১৯৯২ সাল থেকে আন্দোলন করে আসছে। ওই সময় কোনো আবেদন ছাড়াই মাতাসাগর দিঘির ৪৬ একর জমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের নামে ইজারা দেওয়া হয়। তিনি মারা যাওয়ার পর তাঁর স্ত্রী মরহুমা তৈয়বা মজুমদার বিএনপির নেতা ফজলুর রহমান ও তাঁর পরিবারের কাছে বিক্রি করে দেন।