মাতৃ ও শিশুমৃত্যু কমাতে ধাত্রীবিদ্যার ভূমিকা বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক মা ও শিশুর জন্য একজন অভিজ্ঞ ধাত্রী—এই আলোকে প্রকল্প আহ্বান করেছে সানোফি এসপয়ার ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব মিডওয়াইভস। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রকল্পের মূল লক্ষ্য উন্নয়নশীল দেশগুলোয় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনসংখ্যার মধ্যে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনতে ধাত্রীবিদ্যার ভূমিকা আরও জোরালো করা।

এই প্রকল্প আহ্বানের উদ্দেশ্য হলো আর্থিক ও মানবসম্পদ চিহ্নিত করে স্থানীয় এবং আন্তর্জাতিক সহায়তায় মাতৃ ও শিশুমৃত্যুর বিরুদ্ধে লড়াই করা। প্রস্তাবিত প্রকল্পে তৃণমূল পর্যায়ে ধাত্রীসংখ্যা ও তাদের দক্ষতা বাড়াতে কাজ করা হবে।

এই প্রকল্প বাস্তবায়নে সানোফি এসপয়ার ফাউন্ডেশন এ বছর ১ দশমিক ৩ মিলিয়ন ইউরো বরাদ্দ করেছে। প্রতিটি নির্বাচিত প্রকল্পে ৫০ হাজার থেকে তিন লাখ ইউরো প্রথম বছর অনুদান হিসেবে দেওয়া হবে। প্রকল্প জমা দেওয়ার শেষ তারিখ ৩১ মে। বিজ্ঞপ্তি।