মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালে চাকরিচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন করার পরও এক প্রধান শিক্ষক চাকরি হারিয়েছেন। বিদ্যালয়ে অনুপস্থিত দেখিয়ে তাঁর পরিবর্তে আরেকজনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-মৌকুড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
ভুক্তভোগী শিক্ষকের নাম সামছুন্নাহার। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কমিটি গঠিত তদন্ত কমিটি মাতৃত্বকালীন সময়ে অনুপস্থিত দেখিয়ে সামছুন্নাহারকে চাকরি থেকে বরখাস্ত করা অমানবিক বলে মন্তব্য করেছে।
সামছুন্নাহার জানান, ২০১২ সালের ২৫ ডিসেম্বর তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়বার হোসেনের কাছে ২০১৩ সালের ১ জানুয়ারি থেকে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন করেন। সভাপতি সেই আবেদন গ্রহণ করেন, কিন্তু তা গ্রহণ করেছেন এমন কোনো লিখিত দেননি। এরপর তিনি ছুটিতে চলে যান। ২০১৩ সালের ৯ জানুয়ারি তিনি একটি সন্তান জন্ম দেন।
সামছুন্নাহার আরও জানান, তাঁকে চাকরিচ্যুত করার আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। এমনকি তাঁকে চাকরিচ্যুতির কোনো চিঠিও দেওয়া হয়নি।
খয়বার হোসেন বলেন, সামছুন্নাহার ঠিকমতো স্কুলে আসতেন না। তা ছাড়া তিনি ছুটি না নিয়ে অনুপস্থিত ছিলেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহামঞ্চদ জানান, মাতৃত্বকালীন সময়ে ছুটিতে থাকা শিক্ষিকাকে এভাবে বাদ দেওয়া অন্যায়।