মাতৃদুগ্ধ-সম্পর্কিত আইনের বিধিমালা নিয়ে সংশয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড নিউট্রিশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা সংশয় প্রকাশ করে বলেছেন, মাতৃদুগ্ধ সম্পর্কিত আইনের প্রস্তাবিত বিধিমালার কিছু ধারা শিশুর পুষ্টি উন্নয়নে নেতিবাচক ভূমিকা রাখবে। গত সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠকে তাঁরা এ কথা বলেন।
‘নবজাতক এবং মাতৃস্বাস্থ্যের বর্তমান অবস্থা এবং পরিস্থিতির উন্নয়নে করণীয়’ শীর্ষক এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ এম এস আকবর। অংশগ্রহণকারীদের মধ্যে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম, বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।