মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল বর্ণমালার প্রেমেই নয়, বরং মাতৃভাষার প্রতি ভালোবাসার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত

সিলেটের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল ভাষা প্রতিযোগে অতিথিদের উদ্দেশে প্রশ² করার জন্য হাত তুলেছে শিক্ষার্থীরা । ছবি: প্রথম আলো
সিলেটের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গতকাল ভাষা প্রতিযোগে অতিথিদের উদ্দেশে প্রশ² করার জন্য হাত তুলেছে শিক্ষার্থীরা । ছবি: প্রথম আলো

হলো সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ। সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী এবং শিক্ষক ও ভাষাবিদেরা এতে অংশ নেন। এইচএসবিসি, প্রথম আলো ও গণসাক্ষরতা অভিযান যৌথভাবে এ প্রতিযোগের আয়োজন করে।
সিলেটের পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভাষা প্রতিযোগের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। প্রতিযোগের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক।
উদ্বোধন শেষে ৪০ মিনিটের পরীক্ষা। ‘আঞ্চলিক ভাষা কি অশুদ্ধ ভাষা’, ‘ন ও ণ-এর উচ্চারণে কোনো পার্থক্য আছে কি না?’—শিক্ষার্থীদের এ রকম নানা বুদ্ধিদীপ্ত প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মনজুর, সিলেট কমার্স কলেজের উপাধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মামুন-উর-রশীদ, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রমা রানী চক্রবর্তী প্রমুখ। ভালো প্রশ্নের জন্য শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
প্রশ্নোত্তর পর্ব শেষে ছিল সংক্ষিপ্ত বক্তৃতাপর্ব। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা আবদুল্লাহ আল জুবায়ের প্রমুখ।
পুরস্কার বিতরণী পর্বে ৬০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রাথমিক বিভাগে প্রথম হয় জাকিয়া তাজনুর চৌধুরী, খোভাম অথোইবা, রিফা তামান্না, পুষ্পিতা তালুকদার ও অনন্যা হোম চৌধুরী। দ্বিতীয় হয় কামরুন নাহার মাহিয়া, হুমায়রা মজুমদার, জাররাফ চৌধুরী, মো. তাসিন আলম নাসিফ ও সুমন্ত মুখার্জি। তৃতীয় হয় চৌধুরী হিজরুল জান্নাত, জারিন তাছনিম শুচি, অন্তরা দেব, ফাহমিদা জামাল ও তাবাসসুম ইউসুফ।
নিম্নমাধ্যমিক পর্যায়ে প্রথম হয় বাধন দেব, মাহি আফজল, বিদ্যুৎপণী সী, সংযুক্তা ভট্টাচার্য ও মাহিয়ান হাবিব খান। দ্বিতীয় হয় আশরাফুল ইসলাম, আয়মান জাহিন, টি এইচ ঈমানুয়েল, নাবিলা রায়হানা ইসলাম ও সৈয়দ আহলাফ রেজা। তৃতীয় হয় সাদিয়া চৌধুরী, ধ্রুবজ্যোতি চক্রবর্তী, অনিক রায়, সামিয়া প্রীতি ও জান্নাতুল ফেরদৌস সাথী।
মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় আবেদ সরওয়ার আহমদ, রুকাইয়া সুলতানা, দিব্যেন্দু সাহা, তারিক বিন জিহাদ নিরজাস ও বাঁধন হালদার। দ্বিতীয় হয় সানি তালুকদার, শাইরা তুবা মাইশা, নাঈম আহসান চৌধুরী, ফারিজা তাসকিয়া ও রাজেশ সরকার এবং তৃতীয় হয় মো. হাসিবুল হুসাইন হিসাম, আলতাফ হোসেন, মো. আবিদ আশরাফ, ইসরাত জাহান ইমু ও মো. জাহিদুল ইসলাম।
উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রথম হয় দ্বীনান্বিতা ভদ্র, পৃথিলা দত্ত পুরকায়স্থ, বহ্নি শিখা রায়, স্বর্ণা চৌধুরী ও নাহিদা আক্তার। দ্বিতীয় হয় সুদীপ্ত কর মিত্র, গৈরিক চৌধুরী, আলহা আফরিন, হুমায়রা ইসলাম ও সৃজন পাল এবং তৃতীয় হয় মো. রফ উদ্দিন, সৈয়দ মো. এহসান আহমেদ, সৌমিক দাশ, ফাতেমা বিনতে ফজল ও শিরিন রহমান। আর সেরাদের সেরা হওয়ার গৌরব অর্জন করে চতুর্থ শ্রেণীর ছাত্রী জাকিয়া তাজনুর চৌধুরী।
কুমিল্লা থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, এ অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ শনিবার নগরের বাদুরতলার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।