মাতৃভাষায় বই পেল আদিবাসী শিক্ষার্থীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার মাতৃভাষায় বই পড়তে পারবে আদিবাসী খাসি সম্প্রদায়ের প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের বর্ণমালায় দুটি নতুন বই প্রকাশ করেছে বেসরকারি একটি সংস্থা।
বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লক্ষ্মীপুর মিশনের সমেঞ্চলনকক্ষে বইয়ের মোড়ক উন্মোচন ও বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ইউএনও মো. শামছুল ইসলাম। সেখানে খাসি সম্প্রদায়ের ৪১ শিক্ষার্থীকে দুটি করে নতুন বই তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে কুলাউড়ার খাসি সম্প্রদায়ের আরও ২০০ খুদে শিক্ষার্থীকে ওই বই দেওয়া হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর মিশনের সহকারী পাল পুরোহিত ফাদার ভ্যালেনটাইন তালাং ও সঞ্চালনা করেন কারিতাস আলোঘর প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা শ্যামল কান্তি পোদ্দার।