মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাচ্ছে না পটিয়া ও সন্দ্বীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া ও সন্দ্বীপে শিক্ষাঙ্গন থেকে মেয়েদের ঝরে পড়া রোধ ও মাতৃস্বাস্থ্য সেবা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না বলে পাবলিক পলিসি ফোরামের এক গবেষণায় দেখা গেছে।গতকাল রোববার এক সংবাদ সমেঞ্চলনে এ তথ্য জানানো হয়। মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সহায়তায় পাবলিক পলিসি ফোরাম চট্টগ্রামের পটিয়া ও সন্দ্বীপে কার্যক্রম শুরু করেছে। তারা নিজ নিজ এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে আলোচনা ও বিভিন্ন পরামর্শের মাধ্যমে এ কার্যক্রম চালানো হচ্ছে। নাসিরাবাদের বিএনপিএস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সমন্বয়কারী জেসমিন সুলতানা। এ ছাড়া ফোরামের সদস্যসচিব শরীফ চৌহান, সদস্য ফেরদৌস আহমঞ্চদ, আবুল বাশার, জেমস গোমেজ, দিদারুল মনির, মোস্তফা কামাল, সালাহউদ্দিন কবির, হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।জেসমিন সুলতানা বলেন, ‘সন্দ্বীপে কোনো চিকিৎসক থাকতে চান না, যার কারণে দ্বীপের লোকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। বেশি সমস্যায় পড়েন প্রসূতিরা। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।’