মাতৃস্বাস্থ্যসেবা উন্নয়নের দাবিতে পটিয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে পটিয়া উপজেলায় মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে ওই এলাকার কয়েক শ নারী-পুরুষ। গতকাল শনিবার সকালে পটিয়া থানার মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত করেছে।বেসরকারি উন্নয়ন সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এবং পটিয়া পাবলিক পলিসি ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। পপটিয়া পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে নাগরিক সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন: পটিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, আইনজীবী বদিউল আলম, সাংবাদিক হারুন অর রশিদ সিদ্দিকী, আবদুল হাকিম, পটিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার চৌধুরী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্যামল দে প্রমুখ।