মাত্র এক ঘণ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ ছিল মাত্র এক ঘণ্টা। তা-ও একটানা নয়। চার থেকে পাঁচবার আসা-যাওয়া করেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ বলেন, ‘বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ে আমরা অতিষ্ঠ, প্রতিবাদ করেও লাভ হয়নি।’ দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুবেল আহমেদ বলেন, ‘বিদ্যুতের জন্য আমরা আন্দোলন করেছি। মামলা হয়েছে, তবু বিদ্যুৎ পাইনি।’