প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় মাত্র একজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ওই পরীক্ষার্থীর নাম মো. সবুজ। তিনি উপজেলা সদরের বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ বছর উপজেলার পাঁচটি কলেজ থেকে ১ হাজার ৫৭ জন এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ৭৯১ জন পাস করেছেন। অপরদিকে তিন মাদ্রাসা থেকে ৯৭ জন অংশ নিয়ে ৮১ জন পরীক্ষার্থী পাস করেন। এঁদের মধ্যে রূপসদী খোদাইবাড়ি মাদ্রাসা থেকে তিনজন জিপিএ-৫ পেয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন।