মাত্র দেড় লাখ টাকা হলেই তানযিলুলের অস্ত্রোপচার সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা সরকারি বালিকা উচ্চ-বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী তানযিলুল লাইল হূদেরাগে আক্রান্ত। তার বাবা নেই। মা বাড়িতে সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তানযিলুল বর্তমানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী অধ্যাপক শরিফুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, তানযিলুলকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য অন্তত দেড় লাখ টাকা প্রয়োজন। কিন্তু মেয়েটির দরিদ্র মায়ের পক্ষে এই টাকা জোগাড় করা অসম্ভব। গত ২৪ এপ্রিল তার অস্ত্রোপচারের কথা থাকলেও অর্থাভাবে পিছিয়ে গেছে। এ অবস্থায় মেয়ের জীবন বাঁচাতে সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তানযিলুলের মা। সাহায্য পাঠানোর ঠিকানা: আঞ্জুয়ারা বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর ১১৫.১০১.৩২৩১০৭, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা-১২১৬। যোগাযোগ: ০১৭৩৫৯৭৬৫৪৫। নীলফামারী প্রতিনিধি।