মাত্র ১০০ টাকার জন্য স্ত্রীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১০০ টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনতলা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূর পরিবার ও পুলিশের ভাষ্যমতে, ঘাটাইলের মনতলা গ্রামের শামসুল হকের বাড়িতে তাঁর মেয়ের জামাই আইয়ুব আলী ঘরজামাই হিসেবে থাকতেন। সোমবার দুপুরে তিনি তাঁর শাশুড়ির কাছ থেকে ১০০ টাকা ধার এনে দেওয়ার জন্য স্ত্রী নাহার আক্তারকে (২৭) নির্দেশ দেন। কিন্তু নাহার এই টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আইয়ুব স্ত্রীর গলা টিপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে নাহার মারা যান। এ সময় তাঁদের একমাত্র মেয়ে আরিফা ছুটে গিয়ে মাকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আইয়ুব দৌড়ে পালিয়ে যান। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হুদা জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠিয়েছে।