প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের সাগরদীঘিরপাড় এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে আবদুল আহাদ (২৬) নামের এক যুবককে খুন করেছেন তিন মাদকাসক্ত যুবক। অথচ আহাদের কাছে খুচরা ১৫০ টাকা আর একটি মুঠোফোন ছাড়া কিছুই পাননি তাঁরা। শেষে মুঠোফোনটি বিক্রি করে দুই মাদকাসক্ত ছিনতাইকারী ১৫০ টাকা করে ভাগ করে নেন।এ হত্যার দায় স্বীকার করে গত বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন ছিনতাইকারী সোহেল আহমদ (২৫) ও এনামুল হক (২৪)। পুলিশ জানায়, ১৮ আগস্ট রাতে সাগরদীঘিরপাড়ে আহাদ খুন হন। তিনি নগরের উত্তর বাগবাড়ির আবদুল মুতালিবের ছেলে।