মাত্র ৩০ টাকার জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গত বৃহস্পতিবার দুপুরে লাঠির আঘাতে আহত মোহাম্মদ সলিম বাহাদুর (২৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। মাত্র ৩০ টাকার লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম (২০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।সূত্র জানায়, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর কূল এলাকার বাসিন্দা মোহাম্মদ সলিম বাহাদুরের কাছে ৩০ টাকা পেতেন একই এলাকার মোহাম্মদ ইব্রাহিম। এ নিয়ে অনেক দিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে খানিপার নামক স্থানে পাওনা টাকা নিয়ে সলিম বাহাদুর ও ইব্রাহিমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম লাঠি দিয়ে সলিম বাহাদুরের মাথায় আঘাত করেন। গুরুতর আহত সলিম বাহাদুরকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সলিম বাহাদুর মারা যান।