মাত্র ৩০ মিনিটেই টাকা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পতেঙ্গায় খোরশেদ আলম নামের একজন বিকাশ প্রতিনিধির কাছ থেকে ছিনতাই হওয়া প্রায় সাত লাখ টাকা ৩০ মিনিটের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। একটি ব্যাগে টাকা নিয়ে রাজা পুকুরপাড় থেকে মোটরসাইকেলে বন্দরটিলা ফিরছিলেন খোরশেদ। রাজা পুকুরপাড়ে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে গেলে তাঁর কাঁধে থাকা টাকার ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকারই ছায়াবীথি নামের একটি বাসা থেকে টাকাসহ তিন সন্দেহভাজনকে আটক করে পুলিশ।