মাত্রাজ্ঞান রেখে তথ্য পরিবেশন করা উচিত: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল সংবাদপত্রই সমাজকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। আর যাঁরা সংবাদ লেখেন তাঁদের দায়িত্বশীল হওয়া উচিত। একজন সংবাদকর্মীর ভুল তথ্যের কারণে অনেক ক্ষতি হয়। তাই মাত্রাজ্ঞান রেখে তথ্য পরিবেশন করা উচিত।চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে শনিবার রাতে চাঁদপুর প্রতিদিন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর সাত দিনব্যাপী উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। দীপু মনি আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে বড় জায়গা দখল করে আছে। সমাজসহ সর্বত্র ইতিবাচক পরিবেশনার মাধ্যমে তার দায়িত্ব পালন করা আবশ্যকীয়। কখনো কখনো তুচ্ছ বা নেতিবাচক খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আলোড়ন সৃষ্টি করা হয়, যা সংবাদপত্রের জন্য শুভ নয়।দীপু মনি বলেন, ‘সংবাদপত্র মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে—এটাই সবার প্রত্যাশা। মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে, তার গঠনমূলক সমালোচনা তুলে ধরবেন।’অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার শহীদুল্লাহ চৌধুরী পিপিএম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।