মাত্রাতিরিক্ত মদ খেয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় মাত্রাতিরিক্ত মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির নাম অজিত কুমার (৪৮)। স্থানীয় লোকজন জানান, হাসনিপুর গ্রামের অজিত কুমার গত মঙ্গলবার রাতে মাদারীগঞ্জ বাজার এলাকা থেকে অতিরিক্ত মদ পান করে বাড়িতে ফেরেন। গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে গতকাল বুধবার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের পরিবারের ভাষ্যমতে, ওই এলাকায় নিয়মিত মাদকের ব্যবসা চললেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। থানার ওসি আবু ওবায়দা খান জানান, তাঁরা বিষয়টি জানেন না, খোঁজ নিয়ে দেখবেন।