মাত্রার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগে বিজ্ঞাপনী সংস্থা ‘মাত্রা’র বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে। গতকাল সোমবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জানা গেছে, আবিদের বাবা মিনা মিজানুর রহমানের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সকাল ১০টার দিকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনা জেলা শাখা খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে সভা করে। সভায় সর্বসম্মতিক্রমে মাত্রার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।বিজ্ঞাপনচিত্র তৈরির উদ্দেশ্যে গত বৃহস্পতিবার মাত্রার একটি দল কক্সবাজারে যায়। শুক্রবার সন্ধ্যায় সাগরে গোসল করতে নেমে মারা যান আবিদসহ ওই দলের তিনজন।