মাথাবিহীন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা নদীর লঞ্চঘাট এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে অজ্ঞাত যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঝালকাঠি থানার ওসি শীলমনি চাকমা বলেন, দুপুরে সুগন্ধা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করে। ওই যুবককে জবাই করে হত্যার পর বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঝালকাঠি প্রতিনিধি